জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত ২ - The News Lion

জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত ২

 


দি নিউজ লায়নঃ  দুটি ম্যাটাডোরের রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল দুই বাইক আরোহী। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া বানীতলা চেকপোস্টের কাছে। মৃতেরা হল পাঁচলার জুজুরসা এলাকার বাসিন্দা সেখ সাকিল (২০) এবং বাউড়িয়া সন্তোষপুরের বাসিন্দা সাবিনা পারভিন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ সাকিল ও সাবিনা বাইকে চেপে পাঁচলার দিকে যাচ্ছিল। সেই সময় দুটি ম্যাটাডোর নিজেদের মধ্যে রেষারেষি করে একই দিকে যাচ্ছিল। বানিতলা চেকপোস্টের কাছে বাইকের হ্যান্ডেল একটি ম্যাটাডোরের পাশে লাগলে বাইক নিয়ে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। 


দুর্ঘটনায় ম্যাটাডোরের পেছনের চাকা সাবিনার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে সাকিলকে ধাক্কা মেরে সার্ভিস রোডে উল্টে যায়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সাকিলকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পুলিশ ম্যাটাডোর দুটিকে আটক করলেও চালক পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.